সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীতশিল্পী, গায়ক-গীতিকার ও সুরকার পাগল হাসান (মো. মতিউর রহমান ওরফে হাসান)। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুরমা সেতু এলাকায় ঘটা এ দুর্ঘটনায় ছাতকের শিমুলতলা গ্রামের বাসিন্দা হাসান ও ছাত্তার মিয়া (৩০) নিহত হন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়াও তিনজন গুরুতর আহত। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
জানা যায়, দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী পাগল হাসান ঘটনাস্থলেই মারা যান।
উল্লেখ্য, পাগল হাসানের ‘জীবন খাতায়’ গানটি এখন সারাদেশে সবচেয়ে জনপ্রিয় গান। তাছাড়া আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারব না তোমায়, মাটির বালা খানা, কলংকি, গ্রামেগঞ্জে, মন আমার মরা নদীসহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি। প্রায় পাঁচশতাধিক গান লিখেছিলেন এই তারকা সঙ্গীতস্রষ্টা। অনেক জনপ্রিয় শিল্পী তার গান গেয়েছেন। তিনি নিজেও নিয়মিত গান গাইতেন।
সে রাতে ৮৭ হাজার টাকার মদ খান পরীমণি
ফেঁসে যাচ্ছেন পরীমণি! 