বিশ্বসেরা ১০০ বিমানবন্দর, সিঙ্গাপুরকে পেছনে ফেলল কাতার

  • গত এক দশক ধরে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে 'বিশ্বের সেরা ' খেতাব নিয়ে লড়াই চলছে
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৪ পিএম

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকা, সিঙ্গাপুরকে পেছনে ফেলল কাতারচলতি বছরের বিশ্বের সেরা ১০০ বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। এবার গত এক দশক ধরে তালিকার শীর্ষ স্থানে থাকা সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

গত এক দশক ধরে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে 'বিশ্বের সেরা ' খেতাব নিয়ে লড়াই চলছে। এবার বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় ১২ বারের বিজয়ী চাঙ্গি বিমানবন্দরকে পেছনে ফেলল কাতার।

আজ বুধবার ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ নামের পুরস্কারটির বিভিন্ন বিভাগে সেরা বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়। খবর সিএনএন।

যুক্তরাজ্য-ভিত্তিক এয়ারলাইনস, বিমানবন্দর পর্যালোচনা এবং র‌্যাঙ্কিং সাইট স্কাইট্র্যাক্স প্রতি বছর বিমান ও বিমানবন্দর বিষয়ক বিভিন্ন ধরনের র‌্যাঙ্কিং করে থাকে। প্রতিষ্ঠানটি ১৯৯৯ সাল থেকে ‘দ্য ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছে। সারা বিশ্বের ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে সেরা বিমানবন্দরের তালিকা করে থাকে প্রতিষ্ঠানটি।

স্কাইট্র্যাক্সের তালিকায় কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বসেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে। অতি-আধুনিকতা, বিমানবন্দরের ডিজাইন, সহজে নেভিগেট টার্মিনাল এবং উচ্চ মানের শপিং এর জন্য চলতি বছর কাতারের হামাদ বিমানবন্দরকে এই সম্মান দেয়া হয়েছে।

এছাড়া তালিকায় জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর চতুর্থ সেরা নির্বাচিত হয়েছে। টোকিওরই নারিতা বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে।

এছাড়া কোভিড -১৯ এর প্রভাব কাটিয়ে এবং যাত্রী সংখ্যা বাড়ার পরে হংকং বিমানবন্দরটি ২২ তম অবস্থান থেকে ১১তম স্থানে উন্নীত হয়েছে।

তবে এবারও বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর।

একনজরে বিশ্বসেরা ১০ বিমানবন্দরের নাম—

১. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার

২. চাঙ্গি বিমানবন্দর, সিঙ্গাপুর

৩. ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া

৪. টোকিওর হানেদা বিমানবন্দর, জাপান

৫. টোকিওর নারিতা বিমানবন্দর, জাপান

৬. প্যারিস শার্ল দ্যু গল বিমানবন্দর, ফ্রান্স

৭. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সংযুক্ত আরব আমিরাত

৮. মিউনিখ বিমানবন্দর, জার্মানি

৯. জুরিখ বিমানবন্দর, সুইজারল্যান্ড

১০. ইস্তাম্বুল বিমানবন্দর, তুরস্ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত