৪১তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত বিমান কর্মকর্তাদের সংবর্ধনা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:৪০ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ কর্মরত ১২ জন কর্মকর্তা ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্যাডার সার্ভিসে নিয়োগ লাভ করায় তাদেরকে সংবর্ধনা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিমান এর প্রধান কার্যালয় বলাকায় ১২ কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) শফিউল আজিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিমানের পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমানের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্মসচিব) মো. মতিউল ইসলাম চৌধুরী।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্রে সততা, কর্মনিষ্ঠা ও দায়িত্বশীলতার ওপর জোর দেন। তিনি বলেন, প্রতিষ্ঠান থেকে দক্ষ কর্মীদের চলে যাওয়া নিঃসন্দেহে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব ফেলে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে থাকে, এটি তার প্রকৃষ্ট উদাহরণ। প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে এ ধরনের স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত