এই দাবদাহ পরিস্থিতিতে গরম চা এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। না হলে অচিরেই গরম হয়ে পড়বে শরীর। এমনকী পেটের সমস্যাও বাড়তে পারে। কিন্তু এরপরও যদি গরম চা খেতেই চান, তাহলে একদম সকাল-সকাল খেতে পারেন।
বরফ চা খান
এই গরমে শরীরের খেয়াল রাখতে গরম চা খাওয়ার পরিবর্তে ঠান্ডা চা খেতে পারেন। তাতে শরীর ঠান্ডা থাকবে। এই চা বানাতে প্রথমে ভালো করে চা ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে এই পানীয়কে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। তারপর তাতে এক টুকরো বরফ মিশিয়ে পান করুন। তবে, গরমের দিনে ঠান্ডা চা খেতে চাইলে দিনে ২০০ মিলির বেশি খাবেন না।
দুধ চা কে না বলুন
চায়ে দুধ মিশিয়ে খেলে এই পানীয়ের অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায়। ফলে চা খেয়ে আর তেমন কোনো উপকারই মেলে না। উল্টে গ্যাস-অ্যাসিডিটির আশঙ্কাই বাড়ে। তাই গরম কেন, সারা বছরই দুধ চা খাওয়ার লোভ সামলে চলুন। তার বদলে সুস্থ থাকতে লিকার চা খেতে পারেন। এতে উপকার মিলবে হাতেনাতে।
