সারা দেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। তাই এই তাপদাহে ঢাকা শহরের সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে স্বস্তি আনয়নে সুপেয় পানির ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ বুধবার সকাল থেকে ঢাকা শহরের বিভিন্নস্থানে ১৮০০ লিটারের ওয়াটার ট্যাংক স্থাপন করে এই সেবা শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জানানো হয়, ঢাকা শহরের সচিবলায়ের সামনে, ধানমণ্ডির ৫ নম্বর সড়কসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। যতদিন এরকম তীব্র তাপদাহ চলমান থাকবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।
ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন বলেন, যারা রাস্তায় সামন্যতম ক্লান্তিতে থাকবেন তারা এই ওয়াটার ট্যাংকি থেকে পানি পান করতে পারবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের দুইজন ফায়ারফাইটার পানি বিতরণ ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াটার ট্যাংকের পাশে অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশব্যাপী করার উদ্যোগ রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের।
যাত্রীবেশে ট্রেনে মা-মেয়ের মাদক পাচার
ফরিদপুরে বিজিবি মোতায়েন