চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রচণ্ড দাবদাহের মাঝে দায়িত্ব পালনকালে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হিট স্ট্রোকে রুহুল আমীন নামের বন্দর ট্রাফিকের এক পরিদর্শকের মৃত্যু হয়েছে।
নিহত রুহুল আমীন ষশোরের বেনাপোল পৌর এলাকায় কোরবান আলীর ছেলে। তিনি সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের বন্দর ট্রাফিক পরিদর্শক ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভেতর রুহুল আমীন নিয়মিত দায়িত্ব পালনের একপর্যায়ে বেলা পৌনে ১টার দিকে নিজ অফিস কক্ষে অসুস্থ হয়ে পড়েন। এসময় সহকারীরা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
