কুড়িগ্রামের চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকালের দিকে উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে হিট স্ট্রোকে অসুস্থ হয়ে তিনি মারা যান।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রোকোনুজ্জামান সরকার জানান, নজির হোসেন পারিবারিক একটি বিষয় নিয়ে দুঃশ্চিতায় ছিলেন। সকাল থেকে প্রচন্ড দাবদাহের কারণে তিনি বারবার পানি খাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি অচেতন হয়ে পরে যান। এর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
রমনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম আশেক জানান, ওই বৃদ্ধের মরদেহ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী রশিদ
সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা