নববধূকে হেলিকপ্টারে আনলেন বর

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পিএম

ময়মনসিংহের গফরগাঁও থেকে নববধূকে হেলিকপ্টারে করে বাড়িতে আনলেন বর। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে বর হেলিকপ্টারে এলে কনে পক্ষ তাকে থেকে অভ্যর্থনা জানানো হয়। পরে আনুষ্ঠানিকতা শেষে নববধূকে হেলিকপ্টারে করে বাড়ি নিয়ে যান বর।

জানা যায়, গফরগাঁও পৌর শহরের ব্যবসায়ী আব্দুছ সালাম সবুজের একমাত্র মেয়ে হাফছা সিদ্দিকার সাথে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাপুর গ্রামের মোহাম্মদ ওয়ালীউল্লার ছেলে মোহাম্মদ জাকির হোসাইনের বিয়ে হয়। পৌর শহরের এস এম মাইন উদ্দিন পার্টি প্যালেসে হেলিকপ্টারে করে আসে বর। নববধূ হাফছা সিদ্দিকাকে নিয়ে বর মোহাম্মদ জাকির হোসাইন নান্দাইল উপজেলার রাজাপুরে বাড়িতে যান। বর বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মোহাম্মদ জাকির হোসাইন। তার চাচা লোবনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জুনাইদ আল মাদানি। চাচার হেলিকপ্টারে করেই নববধূকে নিয়ে যায় বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত