তীব্র গরমেও চলছে উত্তরবঙ্গে ঘোড়ার মেলা

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৪ পিএম

প্রায় ২০০ বছরের পুরাতন ঐতিহ্য লালন করতে প্রতি বছরের ন্যায় দিনাজপুর জেলার ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে মেলাবাড়ী বাজারে আয়োজন করা হয়েছে পুরাতন চিন্তামন পশু মেলা। পশু মেলা হলেও চিন্তামন মেলাটি ঘোড়ার মেলা হিসেবেই খ্যাতি অর্জন করেছে। দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে প্রায় ৩ শতাধিক ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ীরা।

সরেজমিনে জানা যায়, প্রতি বছর বৈশাখ মাসে এই ঘোড়ার মেলার আয়োজন করা হয়। এবছর ১৩ বৈশাখ শুরু হয়ে ১৯ বৈশাখ পর্যন্ত চলবে মেলাটি। মেলায় সব বয়সী মানুষের ঢল নেমেছে। এরই মধ্যে বসেছে নাগর দোলা, গোল চক্র, নৌকা দোলাসহ বিভিন্ন খাবার ও কসমেটিকসের দোকান। স্থানীয়ভাবে গরু, মহিষ ও ছাগল তেমন বিক্রি কেনাবেচা না হলেও দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়ার ক্রেতা এবং বিক্রেতা মেলায় ঘোড়া কেনাবেচা করে থাকেন। এ কারণে পুরাতন চিন্তামন মেলাটি ঘোড়ার মেলা নামেই দেশব্যাপী পরিচিতি লাভ করেছে।

দিনাজপুর জেলার ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে মেলাবাড়ী বাজারে আয়োজন করা হয়েছে পুরাতন চিন্তামন পশু মেলা।

মেলা কমিটির অন্যতম সদস্য ও আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মেলাটির ঐতিহ্য ধরে রাখতে এলাকাবাসী অনেক শ্রম ও সময় দেন। উত্তরাঞ্চলের কোথাও এরকম ঘোড়ার আয়োজন করা হয় না। মেলা কমিটি ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় মেলাটি যেনো সুন্দরভাবে শেষ পর্যন্ত চলে আমরা সে চেষ্টাই করতেছি।

মেলা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সৈয়দ আবুল হাসান আজাদ বলেন, বৃটিশ আমলে দিঘাপতি রাজার সময় থেকে মেলার যাত্রা শুরু হয়। তৎকালে পাশ্র্ববর্তী দেশসমূহ থেকেও ঘোড়া আসতো এই মেলায়। বর্তমানে দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়ার ক্রেতা-বিক্রেতারা ঘোড়া নিয়ে আসেন কেনা-বেচার জন্য। মেলায় নিরাপত্তায় পুলিশ, আনসার ও স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা আছে।

দিনাজপুর জেলার ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নে মেলাবাড়ী বাজারে আয়োজন করা হয়েছে পুরাতন চিন্তামন পশু মেলা।

মেলার নিরাপত্তা নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, মেলায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তর জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়ন করা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত