বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় আজ রবিবার (২৮ এপ্রিল, ২০২৪) সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির দুজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
