দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়াতে একটি সেনাঘাঁটিতে বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে ২০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের একটি ঘাঁটিতে গোলাবারুদে বিস্ফোরণে এ প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সময় শনিবার বিকেলে কাম্পং স্পেউ প্রদেশের এক সেনা ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। খবর আল জাজিরার।
সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, ‘কাম্পং স্পেউ প্রদেশের ঘাঁটিতে বিস্ফোরণের খবর পেয়ে তিনি "গভীরভাবে মর্মাহত" হয়েছেন।‘
তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং হুন মানেট তার পোস্টে বিস্তারিত কিছুই জানাননি।
তিনি সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রতিশ্রুতি দেন যে সরকার নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ সহায়তা দেবে এবং নিহত ও আহত উভয় পরিবারকেই ক্ষতিপূরণ দেবে।
অন্যদিকে সামাজিক মাধ্যমের একটি পোস্টে দেখা গেছে, একটি ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনায় আহত লোকজনকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ৪০ বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন বিক্ষোভ, বদলাবে মার্কিন ইসরায়েলনীতি?