চার বছর লিভ ইনের পর সম্পর্ক ভাঙল শ্রুতি হাসানের 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪৪ পিএম

দক্ষিণী তারকা কমল হাসনের মেয়ে অভিনেত্রী হিসাবে তো বটেই, গায়িকা হিসাবেও বেশ পরিচিত। তবে পেশাগত জীবনের পাশাপাশি শ্রুতি হাসানের ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল রয়েছে। গত ৪ বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। মাঝেমধ্যেই সোশ্যালে তাদের একসঙ্গে তোলা ছবিও দিতেন অভিনেত্রী। লিভ ইন করতেন তারা।

সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও উঠেছিল। কিন্তু তার আগেই হঠাৎ ভেঙে গেল শ্রুতি-শান্তনুর সম্পর্ক। সোশ্যালে শান্তনুর সঙ্গে সব ছবি ও পোস্ট মুছে ফেলেছেন শ্রতি। শোনা যাচ্ছে, মাস দুয়েক আগেই ভেঙে যায় তাদের প্রেম।

আগে সারাক্ষণ শান্তনুর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রুতি। তবু, বিয়েতে শ্রুতি ও শান্তনু, দুইজনেরই অনীহা ছিল। শ্রুতির সঙ্গে বিয়ে্র প্রসঙ্গে শান্তনু বলেছিলেন ‘আমি বিয়েতে বিশ্বাস করি না। আমার শিল্পীসত্তাকে কেউ কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখুক,তা আমি চাই না। আর যে কোনও সম্পর্কই সময়ের সঙ্গে বিবর্তিত হতে থাকে। আমি আর শ্রুতি নিজেদের সম্পর্কে ভালো আছি। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না।’

একই রকম মত ছিল শ্রুতিরও। তবে শোনা যাচ্ছে, হঠাৎ দু'জনের বোঝাপড়ার সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে আলাদা হয়ে গেলেন তারা। যদিও প্রেম ভাঙার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রুতি। এই সময়টা বোন অক্ষরার সঙ্গেই কাটাচ্ছেন তিনি। অন্তত অভিনেত্রীর সোশ্যালে চোখ রাখলে তেমন ইঙ্গিতই মিলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত