ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী শ্রুতি রাজলক্ষী হাসান আজ চল্লিশ পেরিয়ে স্পর্শ করলেন জীবনের একচল্লিশ’তম বসন্ত। ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি ভারতের চেন্নাইতে কমল হাসান এবং সারিকা ঠাকুরের পরিবারে জন্মগ্রহণ করেন এই নায়িকা। অভিনয়শিল্পী ছাড়াও তিনি একজন গায়িকা ও সুরকার। ভারত ও তামিলসহ বাংলাদেশেও অসংখ্য ভক্ত রয়েছে সুন্দরী এই নায়িকার। তামিল-হিন্দি দ্বৈত ভাষার ‘হে রাম’ সিনেমায় বল্লভভাই প্যাটেলের কন্যা হিসেবে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে অভিষেক ঘটে সিনেমার অভিনয়ে। এই সিনেমার পরিচালক ছিলেন তার বাবা। নিশিকান্ত কামাত পরিচালিত মাধভানের বিপরীতে ২০০৮ সালের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার নায়িকা হিসেবে অভিষেক।
২০০৯ সালে ইমরান খানের বিপরীতে সোহাম শাহ্’র হিন্দি চলচ্চিত্র ‘লাক’ এ অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে কাজ শুরু করেন। ইমরান খান তার বাল্যবন্ধু। এই সিনেমায় অভিনয়ের জন্যে পরিচালকের নিকট তার নাম প্রস্তাব করেন এবং শ্রুতি পুরো সংলাপ পড়ার পর চুক্তিবদ্ধ হন এবং অ্যাকশন সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য সম্মত হন। এ ছিবিতে তিনি বিকিনি পরিহিত একটি দৃশ্যেও কাজ করেন। এই সিনেমাটি প্রেক্ষগৃহে আসার পর সমালোচকদের খুবই নেতিবাচক মতামতের মুখে পড়েন তিনি।
২০১০ সালে লাক চলচ্চিত্রের জন্য স্টারদাস্ট পুরস্কার, উন্নাইপল চলচ্চিত্রের জন্য সেরা নবাগত সংগীত পরিচালক হিসেবে এডিসন পুরস্কার, ২০১২ সালে ৭আউম আরিভু চলচ্চিত্রের জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে বিজয় পুরস্কার, সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার, আনাগঙ্গা ও ধীরেদু চলচ্চিত্রের জন্য সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার, সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে সিনেমা পুরস্কার অর্জন করেন।
২০১৩ সালে ৩ চলচ্চিত্রের জন্য তামিল চলচ্চিত্রে দক্ষতার স্বীকিৃতি স্বরুপ এশিয়াভিশন পুরস্কার, সেরা অভিনেত্রী হিসেবে এডিসন পুরস্কার, বিজয় পুরস্কার, সেরা প্লেব্যাক শিল্পী পুরস্কার, দক্ষিণ সেরা অভিনেত্রী হিসেবে ও সেরা নারী প্লেব্যাক শিল্পী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার, গব্বার সিং চলচ্চিত্রের জন্য তেলেগু সেরা অভিনেত্রী হিসেবে সিনেমা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রতি অ্যামনেস্টির মহাসচিবের খোলাচিঠি
প্রবাসীদের ২৯ হাজার ৭২৮ পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
কাজলের ইঙ্গিতপূর্ণ বার্তায় নেটদুনিয়ায় কৌতুহল