ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি গ্রিক বাণিজ্যিক জাহাজসহ শিপিং রুটে হামলার দায় স্বীকার করেছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি এবং মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, হুতিরা মাল্টার পতাকাবাহী গ্রিক বাণিজ্যিক জাহাজ এমভি সাইক্লেসকে লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন হামলা চালায়। জাহাজটি জিবুতি থেকে জেদ্দা যাচ্ছিল। খবর এএফপির।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে এ হামলায় কেউ আহত হয়নি। জাহাজটি তার পথ চলা অব্যাহত রেখেছে।
এর আগে ইউকে মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) ইয়েমেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় উপকূল হয়ে চলা একটি বাণিজ্যিক জাহাজের কাছে বিস্ফোরণের কথা জানিয়েছিল।
আজমিরে সন্তানদের সামনেই মসজিদে ইমামকে পিটিয়ে হত্যা