ঢাকা লিগে আবাহনীর ২৩তম শিরোপা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৬:৪১ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগে ২৩তম শিরোপা জিতলো আবাহনী লিমিটেড। ১৯৭৩-৭৪ থেকে ২০২১-১২ পর্যন্ত ঢাকা প্রথম বিভাগ লিগে ১৭ বার শিরোপা জিতেছিল তারা। লিগ লিস্ট 'এ' মর্যাদা লাভের পর জিতলো পঞ্চম শিরোপা। এছাড়া একবার টি-টোয়েন্টি ফরম্যাটে শিরোপা জিতেছে তারা। 

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ীরা

২০১৩-১৪            গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স 
২০১৪-১৫            প্রাইম ব্যাংক 
২০১৫-১৬            আবাহনী লিমিটেড 
২০১৬-১৭            গাজী গ্রুপ ক্রিকেটার্স 
২০১৭-১৮            আবাহনী লিমিটেড 
২০১৮-১৯            আবাহনী লিমিটেড 
২০২১-২২            শেখ জামাল ধানমন্ডি ক্লাব
২০২২-২৩            আবাহনী লিমিটেড 
২০২৩-২৪            আবাহনী লিমিটেড

এছাড়া মোহামেডান স্পোর্টিং ক্লাব ৯ বার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫ বার, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৪ বার, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ২ বার এবং ব্রাদার্স ইউনিয়ন একবার ঢাকা লিগ শিরোপা জিতেছে। ২০১২-১৩ এবং ২০১৯-২০ ও ২০২০-২১ সালে লিগ অনুষ্ঠিত হয়নি

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত