কালিহাতীতে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে হিট স্ট্রোকে মুনছের আলী (১০৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, মুনছের আলী আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি সকালে বাড়ি থেকে বাজার করতে পার্শ্ববর্তী সিঙ্গুরিয়া বাজারে যায়। বাড়ির পাশের বাজার থেকে পায়ে হেঁটে বাড়িতে পৌঁছালে বেলা ১১টার দিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে হঠাৎঅসুস্থ হয়ে পড়েন। পরে বেলা সাড়ে ১১টায় বাড়িতেই তিনি মারা যান।

তিনি আরও জানান, মুনছের আলীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আরও গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তালেমন হযরত আলী মৎস প্রযুক্তি  ইনস্টিটিউটের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত