১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে পল্টনে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মো. মহিববুল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব এইচ এম আতিকুর রহমানের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব মো. নুরুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মো. মিজানুল হক মহানগরীর সহ-সাধারণ সম্পাদক জামিন মাহমুদ, আব্দুল মান্নান পান্না, অধ্যাপক মো. আব্দুল হালিম, হোসাইন আহমদ, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুল আলী বাসার, নির্বাহী কমিটির সদস্য মো. মিজানুর রহমান, এম এ রশিদ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেড ইউনিয়ন থেকে ২৪টি ব্যানারসহ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
সরকারের পায়ের তলায় মাটি নেই
মানুষকে কীভাবে অশান্তিতে রাখা যায়, তা-ই করছে সরকার