সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০২ মে ২০২৪, ০৪:০৭ পিএম

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে শক্ত অবস্থানে রয়েছে ভারত। আজ তৃতীয় ম্যাচ জিতলে নিশ্চিত হবে সিরিজ। এমন অবস্থায় সিলেটে টসও জিতে নিলেন হারমানপ্রীত কৌর। ভারত সিদ্ধান্ত নিয়েছে আগে ফিল্ডিং করার।

বাংলাদেশের সামনে আজ সিরিজ বাঁচানোটাই লক্ষ্য। সে জন্য মরিয়া হয়ে লড়বেন জ্যোতিরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। সুলতানা খাতুনের জায়গায় খেলছেন শরিফা খাতুন।

ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে মাঠে।

বাংলাদেশ একাদশ
দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটকিপার), ফাহিমা খাতুন, রাবেয়া খান, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, শরিফা খাতুন, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা।
 
ভারত একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, দয়ালন হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পুজা বস্ত্রকার, রেণুকা সিং ঠাকুর, শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত