লাপাতা লেডিসে কি আমির খানের অভিনয়ের কথা ছিল?

আপডেট : ০৪ মে ২০২৪, ০৪:১১ পিএম

আলোচিত বলিউড সিনেমা লাপাতা লেডিসে মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনয় করতে চাইলে করতে পারতেন। তবে ক্রিয়েটিভ দিক থেকে নিরপেক্ষতা চিন্তা করে আর অভিনয় করেননি— এমনটি জানালেন লাপাতা লেডিসের গল্পকার ভারতের বাঙালি পরিচালক বিপ্লব গোস্বামী। দেশ রূপান্তরকে দেওয়া একান্তু সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিপ্লব গোস্বামী বলেন, আমির খান অসাধারণ একজন অভিনেতা। তারপরও এটা তার নিজের প্রোডাকশন। উনি করতে চাইলে করতেই পারতেন। বিষয়টা হচ্ছে কি, উনি ক্রিয়েটিভ দিক থেকে নিরপেক্ষতা চিন্তা করেন। কিরণ রাও-আমির খান যখন সিদ্ধান্তটা নেন। তার আগে আমির খান পুলিশের পোশাক পরে অডিশনটা দিয়েছিলেন এটা ঠিক। রবি কিষাণও অডিশন দিয়েছিলেন। সবার মনে হলো যে, রবি কিষাণই এখানে যায়।

পুরো সাক্ষাৎকারট পড়ুন এখানে



×
সর্বশেষ সর্বাধিক পঠিত