‘বাংলাদেশের সিনেমা ভালো লাগে, মাটির ময়নার ডিভিডি পর্যন্ত কিনেছি’

আপডেট : ০৪ মে ২০২৪, ১১:৪৮ এএম

বাংলাদেশের নাটক-সিনেমা খুবই পছন্দ এই সময়ের আলোচিত বলিউড সিনেমা লাপাতা লেডিস এর গল্পকার ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক বিপ্লব গোস্বামীর। সম্প্রতি দেশ রূপান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 

বাংলাদেশের নাটক-সিনেমা দেখেন কি না?—এমন প্রশ্নের জবাবে বিপ্লব গোস্বামী বলেন, বাঙালি হিসেবে যেখানে বাঙালি আছে সেখানে মন ছুটবেই। বাংলাদেশকে আমার খুবই ভালো লাগে। তারেক মাসুদের ‘মাটির ময়না’ ভালো লেগেছে। অনেকবার দেখেছি। মাটির ময়নার তো ডিভিডি পর্যন্ত কিনেছি। দীপঙ্কর দীপনের 'অপারেশন সুন্দরবন' ও 'অন্তর্জাল'ও দেখেছি। মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ দেখেছি। এটি দেখে মনে হয়েছে, এই মানুষটা তো অন্যরকমভাবে সিনেমা বানায়। আমি অনেক মানুষকে এটি দেখতেও বলেছি। তারপর ফারুকীর ‘ডুব’ দেখেছি; তার ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যানটা’ ও ভালো লেগেছে। কয়েক বছর আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন বেশ কয়েকটি নাটকও দেখেছি। ‘শিমু’ দেখেছিলাম ওটাও ভালো লেগেছে। ‘তাকদির’ ও প্রচণ্ড ভালো লেগেছে। এ ছাড়াও বাংলাদেশের প্রচুর সিনেমা-নাটক দেখেছি।

পুরো সাক্ষাৎকারটি পড়ুন এখানে...

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত