ঢাকা লিগে প্রথম 'অপরাজিত' চ্যাম্পিয়ন আবাহনী

আপডেট : ০৬ মে ২০২৪, ০৭:০৫ পিএম

শিরোপা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিককতার। এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেটাও পূরণ করেছে আবাহনী লিমিটেড। লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর এই প্রথম অপরাজিত চ্যাম্পিয়ন হল কোন দল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে আবাহনীকে ২৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শাইনপুকুর। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তেই দুই উইকেট হারিয়ে বসে আবাহনী। নাঈম শেখ ও সাব্বির হোসেন ফেরেন দলীয় ৩০ রানে, এরপর মাজহারুল ইসলাম সাগরকে নিয়ে জুটি গড়েন এনামুল হক বিজয়।

সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন এনামুল হক বিজয়। ছবি: দেশ রূপান্তর

৬৫ রানে জুটি গড়েন দুজন। তবে দলীয় রান তিন অংশ ছোয়ার আগেই বিদায় নেন সাগর ২৩ রানে নাইম আহমেদকে উইকেট দিয়ে। সঙ্গী হারালেও অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে সঙ্গে নিয়ে দলকে ১৫০'র ঘরে নিয়ে যান বিজয়।

নিজেও তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে দলীয় ১৫৮ রানে ২৯ রান করা মোসাদ্দেক আউট হন ২৯ রানে। এরপর নাহিদুলকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার সাথে সাথে সেঞ্চুরির দিকেও হাটতে থাকেন বিজয়। ৪৭তম ওভারের প্রথম বলে ৬ হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন বিজয়। ১২০ বলে ১১০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ৪ উইকেটের জয় নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করে দলটি।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারিয়ে বসে শাইনপুকুর। এরপর অমিত হাসান ও খালিদ হাসান জুটিতে দলের রান পার হয় ১০০। কিন্তু হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস বড় করতে পারেননি খালিদ।

চূড়ান্ত পয়েন্ট তালিকা
 
                    ম্যাচ  জয়   হার  পয়েন্ট
আবাহনী         ১৬     ১৬    ০      ৩২
মোহামেডান     ১৬     ১২    ৪      ২৪
প্রাইম ব্যাংক     ১৬    ১০    ৬      ২০
শাইনপুকুর       ১৬     ৯     ৭      ১৮
শেখ জামাল      ১৬     ৯     ৭      ১৮
গাজী গ্রুপ        ১৬      ৮     ৮     ১৬

৫৮ রান করে তিনি বিদায় নেন রাকিবুলের ওভারে। এরপর চারে নামা শাহরিয়ার সাকিবও ফেরেন দ্রুত। তবে ইরফান শুক্কুরকে নিয়ে দলকে ১৫০ পার করিয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন অমিত হাসান। তবে দলীয় ১৮৩ রানে পর পর দুই উইকেট হারিয়ে বসে শাইনপুকুর।

১১৬ বলে ৭৭ রান করে আউট হন অমিত। উইকেট নেন রাকিবুল। ১৮৩ রানে জোড়া ধাক্কা খেয়ে খেই হারিয়ে ফেলে আবাহনী। ২০০'র আগে বিদায় নেন আরও ৩ ব্যাটার। এই ধাক্কা কোন মতে সামাল দিলেও নীচের ব্যাটাররা চেষ্টা করেও ২৫০ ছুঁতে পারেনি শাইনপুকুর। ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৪ রান স্কোরবোর্ডে তোলে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত