রাজবাড়ীর বালিয়াকান্দির বাসিন্দা সুশান্ত কুমার সরকারের ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় নাম ছিল। বিগত জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মৃত! ভোটার তালিকায় এখন তাকে মৃত দেখা যাচ্ছে।
ভোটার তালিকায় নিজেকে জীবিত করতে সোমবার (৬ মে) উপজেলা নির্বাচন অফিসে নিজে উপস্থিত হয়ে আবেদন করেছেন সুশান্ত। তিনি উপজেলার জঙ্গল ইউনিয়নের চাপড়ী গ্রামের শান্তি রাম সরকারের ছেলে।
ভুক্তভোগী সুশান্ত কুমার সরকার বলেন, দেশে যখন জাতীয় পরিচয়পত্রের কাজ হয় তখনই আমি ভোটার হই। ২০০৮ সালে জাতীয় পরিচয়পত্র হাতে পাই। এরপর থেকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল কাজ আমি আমার আইডি কার্ড দিয়ে করি। গত সংসদ নিবার্চনে ভোট দিতে গিয়ে জানতে পারি আমি আর পৃথিবীতে নেই। আমার জাতীয় পরিচয়পত্রের স্ট্যাটাস মৃত দেখাচ্ছে। এর ফলে আমি আমার জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করতে পারছিলাম না। মৃত তালিকা হতে ভোটার তালিকায় জীবিত হিসেবে নাম অন্তর্ভুক্তি জন্য নিবার্চন অফিসে আবেদন করেছি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান বলেন, ‘একটি আবেদন পেয়েছি। মূলত ডাটা বেজে ভুলক্রমে এটা হয়েছে। আশা করছি দ্রুত জীবিত হবেন।’
এমপিদের সম্পদ বৃদ্ধি ৩০৬৫ শতাংশ, চেয়ারম্যানদের ৪২০০ এরও বেশি
৮ মে ১৪১ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা
নাফ নদীর ওপারে মর্টারশেলের শব্দ, আতঙ্ক টেকনাফে