রাজবাড়ীতে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৫২ পিএম

রাজবাড়ীতে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতা কর্মীরা। রবিবার (২৯মার্চ) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ দাবি জনানো হয়। আন্তর্জাাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে ওই মানবন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকার। এসময় বক্তব্য রাখেন  জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্য্যোতি শংকর ঝন্টু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, রাজবাড়ী  বর্ষবরণ উদযাপন পর্ষদের সহসভাতি বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খ্রীস্টিনা মারিও রেখা, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, দলিত ও বঞ্চিত অধিকার আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি জিতেন্দ্র কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক তাপস বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস। 

এ সময় বক্তারা বলেন, সরকারি অফিস আদালতে পরিছন্নতা কর্মী নিয়োগে দলিত সম্প্রদায়ের লোকজন নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখন অন্য সম্প্রদায়ের লোকজনকেও সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের যে সকল মৎসজীবী রয়েছে যখন সরকারি সুবিধা আসে তখন তারা এই সুবিধা পায়না। এর বাইরের পেশার মানুষকে এই সহযোগিতা করা হয়। আমাদের মধ্যে যারা চর্মকার (মুচি) রয়েছে তারা আজ সমাজে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। তাদের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গেলে সেখানেও তারা এক প্রকারের বৈষম্যের শিকার হতে হয়। তাদের সঙ্গে কেউ বেঞ্চে বসতে চায় না। সমাজে দলিত সম্প্রদায়ের মানুষ আজ নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছে। সরকারকে এই বৈষম্য নিরসনে বৈষম্য বিলোপ আইন প্রণয়ণ করার দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত