তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৫ খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতা'র নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও "মায়া লাগে " প্রকাশিত হয়েছে।
শুভ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে গানটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। গানের মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে তিনশ ফিট ও পূর্বাচল এলাকায়। ভিডিও ধারণ করেন মনিরুল ইসলাম। গানটিতে জুটি বেঁধেছেন এম এ আলম শুভ ও নির্জনা।
গানটি নিয়ে পুষ্পিতা জানালেন, 'শুভ ভাইয়ার কথা এবং ফরহাদ ভাইয়ার সুর ও সঙ্গীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।
প্রকাশ্যে ‘তুফান’র টিজার, বিধ্বংসী রূপে শাকিব 