বালিয়াডাঙ্গী

জাল ভোট দিতে এসেছে—এই সন্দেহে দুই যুবক আটক

আপডেট : ০৮ মে ২০২৪, ০৪:০৭ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচনে জাল ভোট দিতে এসেছেন, এমন সন্দেহে রাকিবুল ইসলাম ও  আলাউদ্দিন নামের দুই যুবককে আটক করা হয়েছে।  

বুধবার (৮ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ১৯ নম্বর বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র থেকে রাকিবুল ও মধ্য চাড়োল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আলাউদ্দিনকে আটক করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোটকেন্দ্রে  জাল ভোট দিতে গিয়েছিল ওই দুই যুবক। তাদের আচরণ সন্দেহজনক হলে ভোট দেওয়ার আগেই তাদের আটক করেন সেখানকার কর্তব্যরত প্রিজাইডিং অফিসার। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত