ডোনাল্ড লু ঢাকায় আসছেন ১৪ মে 

আপডেট : ০৮ মে ২০২৪, ০৭:৫৩ পিএম

দুই দিনের সফরে আগামী ১৪ মে ঢাকায় আসছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আবারও ঢাকা সফরে আসছেন। কূটনৈতিক সূত্র এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে।

গত ৭ জানুয়ারির নির্বাচনের পর লুর এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে কূটনৈতিক অঙ্গনে। এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী লু আলোচিত।

এটি হবে মার্কিন সহকারী মন্ত্রীর ঢাকায় চতুর্থ সফর। এর আগে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত