‘জনগণের শাসন নেই বলে সীমান্তে বিএসএফ হত্যাযজ্ঞ চালাচ্ছে’

আপডেট : ০৮ মে ২০২৪, ১০:৪১ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণতন্ত্রের অনুপস্থিতিতে জনগণের শাসন নেই বলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে নির্বিঘেœ  হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারা জানে বাংলাদেশের অবৈধ শাসকগোষ্ঠী তাদের রক্তপাত থামাতে এগিয়ে আসবে না।’  বুধবার (৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

বিএসএফ কতৃর্ক সীমান্তে আব্দুল জলিল এবং ইয়াসিন আলীর মৃত্যুসহ প্রতিনিয়ত বাংলাদেশী নাগরিকদের নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীদের রক্তে প্রতিদিন বাংলাদেশ-ভারত সীমান্ত রঞ্জিত হচ্ছে। সীমান্তবর্তী বাংলাদেশী মানুষের জীবনের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপন্ন। বিএসএফ কতৃর্ক এধরণের হত্যাকান্ড সম্ভব হচ্ছে কেবলমাত্র ডামি আওয়ামী সরকারের নতজানু নীতির কারণে।

তিনি বলেন, ‘বিএসএফ কতৃর্ক বাংলাদেশী নাগরিকদের হত্যার বিচার চাওয়া দুরের কথা, প্রতিবাদ করতেও পারে না আওয়ামী শাসকগোষ্ঠী। দেশের সার্বভৌমত্ব দিন দিন দুর্বল করা হয়েছে বলেই আওয়ামী সরকার বিএসএফ কতৃর্ক বাংলাদেশী হত্যায় নিরবতা পালন করে।’

মির্জা ফখরুল বলেন, ‘ভারতীয় কতৃপক্ষকে খুশি রাখাই যেন ভোটারবিহীন আওয়ামী সরকারের পররাষ্ট্রনীতি। গণতন্ত্রহীন বাংলাদেশী জনগণের নিরাপত্তাকে ঠেলে দেয়া হয়েছে ভিনদেশী ইচ্ছা-অনিচ্ছার ওপর।’ 

বিবৃতিতে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফ কতৃর্ক দুজন বাংলাদেশী হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএসএফের গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত