পর্যবেক্ষণে আদালত

সোহেল চৌধুরী হত্যা মামলা: সাক্ষীরা আসামিদের বাঁচানোর চেষ্টা করেছে

আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:৩১ পিএম

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার সাক্ষীরা তাদের জবানবন্দিতে আসামিদের বাঁচানোর চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ২৫ বছরের বেশি সময় আগে আলোচিত এ মামলার রায়ের পর্যবেক্ষণে এমন মন্তব্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী।

রায়ে আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আশিষ চৌধুরী ও শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমনসহ ৬ জনকে খালাস দিয়েছেন আদালত। অভিযোগপত্রভুক্ত ৩৪ সাক্ষীর এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘দীর্ঘ দিনের পুরনো মামলার অনেক স্বাক্ষী মারা গিয়েছে, দুই জন আসামির ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডকারী ম্যাজিস্ট্রেটকে বার বার সমন দেওয়া পরও আদালতে স্বাক্ষ্য দিতে আসেননি এবং যে সকল স্বাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন তারা আসামিদের বাঁচানোর চেষ্টা করেছে।’

আদালত বলেন, ‘মামলাটি দীর্ঘ দিনের পুরনো। ভুক্তভোগীর আত্মীয়স্বজনরা রায় দেখতে চান। সকল কিছু বিবেচনা করে এই রায় ঘোষণা করা হলো।’ 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত