চট্টগ্রামে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্রয়াত হন। তার স্মরণে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামার আগে নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করেন দুই দেশের ক্রিকেটাররাসহ গোটা স্টেডিয়ামের সবাই।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলার হাজারও মানুষ অংশ নেন। জানাজা শেষে পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ জেলা শহরের সেওতা কবরস্থানে দাফন করা হয়।
সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্রামে রাখা হয়েছে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদকে। দলে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ওপেনিংয়ে ফিরেছেন সৌম্য সরকারও।
