দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে: আমিনুল হক

আপডেট : ১০ মে ২০২৪, ১০:০৯ পিএম

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আমাদের দেশ আজ গভীর সংকটের দিকে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের একত্রিত ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের জনগণ আজ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, জনগণের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে। আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে।

আজ শুক্রবার (১০ মে) মিরপুর ১ নম্বর ঈদগাহ মাঠ সংলগ্ন মনি কানন মসজিদে সাবেক ছাত্রনেতা শহীদ কমিশনার ছায়েদুর রহমান নিউটনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন, নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছেন, তাদেরও নির্যাতিত হতে হচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক কমিটির সদস্য ও বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত