সিএজির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আপডেট : ১১ মে ২০২৪, ১২:০১ পিএম

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, ১১ মে। ১৯৭৩ সালের এই দিনে 'মহা হিসাব নিরীক্ষক' পদে প্রথম নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত ১৩ জন সিএজি নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম সিএজি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফজলে কাদের মুহাম্মদ আব্দুল বাকী। বর্তমান ত্রয়োদশ সিএজি হলেন মো. নুরুল ইসলাম। 

এ দিবসটিকে কেন্দ্র করে সিএজি তিন দিনের 'বিশেষ সেবা কার্যক্রম' গ্রহণ করেছে। অডিট অধিদপ্তরসমূহে অডিট বিষয়ক সেবা এবং দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে বেতন-ভাতা, পেনশন, জিপিএফসহ অন্যান্য সেবা প্রদান করা হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়নের জন্য সুশাসন যেমন, সুশাসনের জন্য নিরীক্ষা তেমন; সুশাসন প্রতিষ্ঠায় অডিটকে সহযোগিতা করুন; আমাদের হোক অঙ্গীকার সরকারি অর্থের সদব্যবহার; সেবা পাওয়া আপনার অধিকার, সেবা দেওয়া আমাদের দায়িত্বসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন সিএজির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়ে শোভা পাচ্ছে।

সিএজি হলো দেশের সর্বোচ্চ অডিট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউটটি প্রজাতন্ত্রের হিসাব রক্ষণ করার জন্য দায়বদ্ধ এবং সরকারের সমস্ত প্রাপ্তি ও ব্যয়ের নিরীক্ষণ করে। সিএজির প্রতিবেদনেই বাংলাদেশের সংসদে স্থায়ী কমিটি আলোচনা করে। বাংলাদেশের সংবিধান দেশের সিএজিকে তার কাজের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করেছে। যে কারণে নিরীক্ষার সময় সিএজি অন্য কোনও কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করেন না। সংবিধানের ১২৭-১৩২ অনুচ্ছেদে অডিটর জেনারেলের স্থাপনা, কার্যাদি, অফিসের শর্তাদি এবং এরকম চিত্র তুলে ধরা হয়েছে।

দেশের দ্বিতীয় সিএজি ছিলেন ওসমান গণি খান, তৃতীয় একে আজিজুল হক, চতুর্থ গোলাম কিবরিয়া, পঞ্চম খোন্দকার মোয়াজ্জামুদ্দিন হোসেন, ষষ্ঠ এম হাফিজ উদ্দিন খান, সপ্তম সৈয়দ ইউসুফ হোসেন, অষ্টম মুহাম্মদ আহসান আলী সরকার, নবম আসিফ আলী, দশম আহমেদ আতাউল হাকিম, একাদশ মাসুদ আহমেদ এবং দ্বাদশ সিএজি ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সিএজি বলছে, দেশের সকল সরকারি কর্মকর্তার পেনশন সংক্রান্ত সেবা আরও সহজ করতে সিএজি কার্যালয় হতে মনিটরিং এবং সেবা প্রদান সংক্রান্ত হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এতে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) ও অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ের কার্যালয় হতে ল্যাম্প গ্রান্ট, জিপিএফ চূড়ান্ত পরিশোধ ও আনুতোষিকসহ অন্যান্য সেবা প্রদান সংক্রান্ত সেবা আরও সহজ হচ্ছে। এ সংক্রান্ত সেবা প্রদান ও সার্ভিস ডেলিভারি জনবান্ধব হয়েছে।

সিএজির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিএজি কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ মে হতে ১৪ মে পর্যন্ত তিন দিনব্যাপী অডিট অধিদপ্তরসমূহ এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ), অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে, ঢাকা ও এর নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয় কর্তৃক বিশেষ সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

এর মধ্যে সিজিএ ও এর নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ে সম্মানিত পেনশনারগণের লাইফ ভেরিফিকেশন এবং লাইফ ভেরিফিকেশন অ্যাপ সম্পর্কে অবহিতকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণ; ওয়ানস্টপ সার্ভিস, হেল্পডেস্ক, কলসেন্টার ও ওয়েবসাইট সম্পর্কে অবহিতকরণ; পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্ততা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান; পুনঃস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান; প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেস বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান; পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান; সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধ ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাই্ল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান; ডিডিওগণ কর্তৃক অনলাই্নে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্ট বিষয়ক পরামর্শ প্রদান; সরকারি কর্মচারীগণ কর্তৃক ডিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান; সরকারি কর্মচারীগণ কর্তৃক জিপিএফ অগ্রিম গ্রহণ, চূড়ান্ত পরিশোধ বিষয়ক সেবা ও পরামর্শ প্রদান; অনলাই্নে টিএ এবং ডিএ বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ; সরকারি কর্মচারীগণ কর্তৃক বেতন-বিল দাখিল, এলপিসি, শিক্ষা ভাতা, ফিক্সেশন, ইএলপিসি, সংক্রান্ত সেবা; নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ এবং আইবাসপ্লাসপ্লাস সংক্রান্ত অন্যান্য সেবাসমূহ।

সিজিডিএফ কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ে এনই কেস দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে করণীয় অবহিতকরণ; পারিবারিক পেনশন ও পুনঃস্থাপনকৃত পেনশন সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান; সম্মানিত পেনশনারদের লাই্ফ ভেরিফিকেশন; সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধন ও পরিবর্তন (ব্যাংক হিসাব, মোবাইল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান; জিপিএফ/ডিএসপিএফ/ডিএসওপি সম্পর্কিত বিল সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান; কম্যুটেশন বিল সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান এবং নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি পক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ।

অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) বাংলাদেশ রেলওয়ের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন সকল কার্যালয়ে সম্মানিত পেনশনারদের লাইভ ভেরিফিকেশন; লাইফ ভেরিফিকেশন অ্যাপ সম্পর্কে অবহিতকরণ ও হাতে-কলমে প্রশিক্ষণ; হেল্পডেস্ক ও ওয়েবসাই্ট সম্পর্কে অবহিতকরণ; পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ (প্রাপ্যতা, মঞ্জুরি, নমিনি ইত্যাদি) বিষয়ক পরামর্শ প্রদান; পুনস্থাপিত পেনশন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে প্রাপ্যতা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান; প্রতিবন্ধী সন্তান ও এর প্রাপ্যতা ও করণীয় বিষয়ক সর্বশেস বিধি-বিধানের আলোকে পরামর্শ প্রদান; পেনশন ইএফটি সংক্রান্ত পরামর্শ প্রদান; সম্মানিত পেনশনারগণের বিভিন্ন তথ্য সংশোধ ও পরিবর্তন (ব্যাংক হিসাব নম্বর, মোবাই্ল নম্বর, নমিনি ইত্যাদি) সংক্রান্ত সেবা ও পরামর্শ প্রদান; ডিডিওগণ কর্তৃক অনলাই্নে সামারি বিল দাখিল এবং এ সংক্রান্ত প্রযোজ্য ডকুমেন্ট বিষয়ক পরামর্শ প্রদান; বাংলাদেশ রেলওয়ের কর্মচারীগণ কর্তৃক ডিপিএফ হিসাব খোলা, নমিনি এন্ট্রি, নমিনি পরিবর্তন ও অন্যান্য ব্যক্তিগত তথ্য এন্ট্রিকরণ; রেলওয়ের কর্মচারীদের বেতন নির্ধারণ ও বেতল বিল দাখিল প্রক্রিয়া অবহিতকরণ এবং নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ এবং প্রাক-নিরীক্ষা ও নিরীক্ষার মধ্যে সম্পর্ক বিষয়ে অবহিতকরণ।

এবং অডিট অধিদপ্তরসমূহে অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের (এএমএমএস-২) মাধ্যমে আপত্তির জবাব প্রদান বিষয়ে অবহিতকরণ; ব্রডশিট জবাবের আলোকে অডিট আপত্তি নিষ্পত্তিসংক্রান্ত পরামর্শ প্রদান; পাবলিক অ্যাকাউন্টস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেল্ফ অ্যাকাউন্টিং এন্ট্রি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের এনওসি প্রদান; নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের অডিট আপত্তি রিকনসিলাশন; অডিট আপত্তি নিষ্পত্তির মাধ্যমে সম্মানিত পেনশনারদের সেবা প্রদানে আন্তরিক সহযোতি প্রদান এবং এসএপআই/নন এসএফআই আপত্তির জবাব প্রদান প্রক্রিয়া বিষয়ে অবহিতকরণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত