জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া ময়লা-আবর্জনা তুলে তিন দিনব্যাপী এর প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শনিবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর গুলশান-২ এর নগরভবনের সামনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় আতিকুল ইসলাম বলেন, শাড়ি-পাঞ্জাবি বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন হয়। ময়লা-আবর্জনার প্রদর্শনী আমরা বড় আকারে প্রথমবারের মতো আয়োজন করলাম। প্রদর্শনী করতে চেয়েছিলাম তিন দিন তবে এই প্রদর্শনে চলবে আগামী শনিবার পর্যন্ত। এখানে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি, সোফা, সুটকেস, কমোড ও রিকশা। তোশক বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন খাল লেক বা ড্রেনের থেকে কোন ময়লা- আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে।
নগরবাসীকে আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা যেন ড্রেনে,খালে বা লেকে কোনো ধরনের ময়লা না ফেলি। গত ৬ মাস যাবত আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আরেক দিক থেকে ময়লা-আবর্জনা ভরাট হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই এই প্রদর্শনীর আয়োজন করেছি। নগরবাসীদের বলতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। সাধারণ একটি পিট থেকে আজকে প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। রাজধানীতে কোটি লোকের বসবাস। নগরবাসী যদি এগিয়ে না আসে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন আমাদের (ডিএনসিসির) জন্য দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে।
বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩