যেখানে শুরু সেখানেই শেষ করলেন শন উইলিয়ামস

আপডেট : ১২ মে ২০২৪, ০৭:০০ পিএম

২০০৬ সালের ২৮ নভেম্বরের খুলনার আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। ১৮ বছর পর বাংলাদেশের মাটিতেই ইতি টানলেন তিনি। ৮ উইকেটে জয়ে শেষটা সুন্দর রাঙিয়ে নিলেন তিনি।

আজ বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি। বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত