বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব নূর-ই-খাজা আলামিন। তিনি বর্তমান কমিশন সচিব মো. নূরুল হাফিজের (উপসচিব) স্থলাভিষিক্ত হলেন।
গতকাল রবিবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শিগগিরই নবনিযুক্ত সচিব তার কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
বিটিআরসি হলো একটি স্বাধীন কমিশন, যা বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করে থাকে। সবার জন্য সাশ্রয়ী মূল্যে টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ২০০২ সালের ৩১ জানুয়ারি বিটিআরসি যাত্রা শুরু করে।
