দেশীয় প্রযুক্তিতে নতুন অর্জন

‘কনভে’তে বিটিআরসির জাতীয় গণশুনানি অনুষ্ঠিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

সম্প্রতি দেশীয় অ্যাপ ‘কনভে’তে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের গণশুনানি সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে দেশীয় প্রযুক্তির মান ও সক্ষমতায় এক নতুন দিক উন্মুচিত হলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রথমবারের মতো পুরোপুরি অনলাইনে তাদের ষষ্ঠ বার্ষিক গণশুনানি আয়োজন করে।

এই অ্যাপেই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় জি২০ এর সিডসসা ২০২৫ এর মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ সরকারি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বিটিআরসি ভবন থেকে পরিচালিত ওই শুনানিতে কনভে অ্যাপের মাধ্যমে দেশে বিভিন্ন জেলা উপজেলা থেকে অসংখ্য মানুষ অংশ নেয়। যেখানে তারা মোবাইল নেটওয়ার্কের মান, কলড্রপ, ইন্টারনেটের গতি স্থিতিশীলতা, ভ্যালু অ্যাডেড সার্ভিস, অবাঞ্ছিত প্রচারণামূলক এসএমএস, ডেটার মূল্য কাঠামো, গ্রাহকসেবার জটিলতা এবং গ্রামীণ শহুরে নেটওয়ার্ক বৈষম্যসহ নানা অভিযোগ ও মতামত তুলে ধরেন।

নীতি-নির্ধারণী ও খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় প্ল্যাটফর্মে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত এই গণশুনানি বড় সরকারি সভা, জনপরামর্শ ও নীতি-সংলাপ নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজনের নতুন এক মানদণ্ড। এর ফলে ডেটা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে এবং ব্যাপকভাবে নাগরিকদের অংশগ্রহণ বেড়েছে।

বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক সভাপতিত্বে গণশুনানি পরিচালনা করেন লিগ্যাল ও লাইসেন্সিং এবং স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিনিধি, মোবাইল অপারেটর, আইএসপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা, কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

বিটিআরসির সংশ্লিষ্ট সদস্যরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাব দেন। সব মন্তব্য ও অভিযোগ ভবিষ্যৎ নীতিনির্ধারণে বিবেচনার জন্য নথিভুক্ত করা হয়।

তার আগেও দেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় প্রশিক্ষণ কর্মসূচি আয়োজিত হয় কনভের ভার্চুয়াল প্লাটফর্মে। এছাড়া জাতীয়-আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সভা-সেমিনার, ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে কনভেতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত