দুই দিন আগেই সবার সঙ্গে সুখবর শেয়ার করলেন ফারিয়া শাহরিন। জানান, মা হতে চলেছেন তিনি। সেসময় খুশির খবর শেয়ার করে সবার দোয়া চান অভিনেত্রী। যদিও ফারিয়া ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যে রাখবেন। অভিনেত্রী মনে করেন, তার অনেক কিছুতে মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান।
তার ভাষায়, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই। কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না।
তবে দুঃসংবাদ হচ্ছে, মা হওয়ার খবরটি শেয়ার করার পরই অসুস্থবোধ করছেন এই অভিনেত্রী। সেটার পেছনেও সেই বদনজরেরই দায় দেখছেন তিনি।
আজ মঙ্গলবার এক ফেসবুক স্টোরিতে ফারিয়া লিখেছেন, ‘খবরটা শেয়ার করার পরই ভয়ংকর মাথা ব্যাথা শুরু। ওষুধেও কাজ হচ্ছে না। শরীরটা খারাপ হয়ে গেল আবারও।’
ক্ষোভ নিয়েই অভিনেত্রী বললেন, ‘আমি কোনো কিছু জানাবো না। কানে ধরলাম। কে কি ভাবলো, জাহান্নামে যাক ওই চিন্তা। মাই লাইফ, মাই রুল।’
এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে ফারিয়া লেখেন, ‘মোবাইল অফ। কেউ ফোন দিবেন না ইন্টারভিউয়ের জন্য। আমি অসুস্থ।’
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় ফারিয়ার। দুই বছর পর ২০২৩ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এক বছর পর মা দিবসে জানালেন নতুন অতিথি আগমনের খবর।
কার প্রেমে মজলেন সুশান্তের প্রাক্তন রিয়া চক্রবর্তী? 