হাইকোর্টে নিপুণের রিট করার খবর পেয়ে চটেছেন সমিতির সাবেক সেক্রেটারি জায়েদ খান। বুধবার বিকেলে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সে ভোটের ফলাফল মেনে ফুলের মালা পরিয়ে বলেছিল সুষ্ঠু নির্বাচন হয়েছে। মাস না যেতে তার মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়নি। মানে যখন যা মনে হয় তাই করছে। চেয়ারের লোভে এমনটা করছেন নিপুণ, এসময় এমন মন্তব্যও করেন জায়েদ।
জায়েদ খান আশা প্রকাশ করে বলেন, এ ধরনের নোংরা মানসিকতার মানুষকে শিল্পীরা প্রতিহত করবে। আর সে (নিপুণ) কেন রিট করেছে আমার জানা নেই। আমি আইন বিশেষজ্ঞ নই। তবে মালা পরিয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে ঘোষণা দেয়ার পর রিট করাটা অন্যায় এবং শিল্পী কখনো এমন দ্বৈত নীতির হতে পারে না।
জায়েদ খান মনে করেন, শিল্পী সমিতিতে না থাকায় নিপুণ আলোচনার বাইরে চলে গেছেন। এই নায়ক বলেন, কদিন সমিতিতে না থেকে তার মনে হয়েছে, আমি নাই হয়ে গেছি। আলোচনায় আসা দরকার মনে করেছে তাই এমন করেছে। এছাড়া, আশপাশে কিছু মানুষ থাকে তারা বুঝিয়েছেন তাই হয়তো সে (নিপুণ) রিট করেছেন। এসব কারণে সব শিল্পীদের ছোট করা হচ্ছে এবং শিল্পীরা দিন দিন নিচে নেমে যাচ্ছে।
গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি হারিয়েছেন নিপুণ প্যানেলের সভাপতি প্রার্থী মাহমুদ কলিকে, যিনি ১৭০ ভোট পেয়েছিলেন।
অন্যদিকেম মাত্র ১৬ ভোটের ব্যবধানে সেক্রেটারি পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছিলেন এবং নিপুণ পেয়েছিলেন ২০৯ ভোট।
কানে পেখম মেললেন উর্বশী
জয়কে কেন থাপড়াতে চাইলেন মিষ্টি জান্নাত?
২০২১ পর্যন্ত সর্বোচ্চ আয় করা ১০ সিনেমা, তালিকায় নেই শাহরুখ!