কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে ভোথা দাও দিয়া কাইট্টা লা, পিরিতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা’ গেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা জেফার রহমান। আর এটা গেয়েই তীব্র সমালোচনার কবলে পড়লেন সদ্য মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া এই নায়িকা। স্পাইসি নামের এই গানটির মাঝখানে জেফার নার্গিসের গানটি জুড়ে দিয়েছেন। তবে কোথাও নার্গিসের নাম উল্লেখ করেননি।
তবে নার্গিসের এই গানকে অনেকেই অশালীন হিসেবে একসময় আখ্যা দিয়েছেন দেশীয় শ্রোতারা। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন।
জেফার রহমান বরাবরই ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে এউ গান নিয়ে নেটিজেন অরা তীব্র সমালোচনা করছেন। গানটির ছোট ছোট ভিডিও করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে জেফারকে তুলোধুনো করছেন।
দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে ‘স্পাইসি’ শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক-বিতর্ক।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন। এছাড়াও তার আর একটি পরিচয় তি
শাকিব খানের সঙ্গে আমার বিয়ে ভেঙে যাবে উনি কিভাবে জানে?
নিপুণ আমার ছোটবোন, এটা বিশ্বাস করি না : মিশা