একাই স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলিতে ঝাঁঝরা করেছেন বৃদ্ধ

আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:৩৫ পিএম

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, অভিযুক্ত লেভিস শহরের বাসিন্দা এবং তার বয়স প্রায় ৭১ বছর। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী ফিকোর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার সহকর্মীরা বলছেন, এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ। যদিও স্থানীয় মিডিয়া বলছে, সন্দেহভাজন ব্যক্তি নিজেও একজন লেখক এবং রাজনৈতিক কর্মী।

স্লোভাকিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টক বলেছেন, সন্দেহভাজন কাজটি একাই করেছেন। তিনি এর আগে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযুক্ত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট ছিলেন।

গত বুধবার বিকালে হ্যান্ডলোভা শহরের হাউস অব কালচারের বাইরে প্রধানমন্ত্রী ফিকোকে পরপর চারটি গুলি করা হয়। এরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং প্রধানমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। হামলার আগে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত