নরসিংদীর চরাঞ্চল আলোকবালিতে বজ্রপাতে মা ছেলে সহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। শনিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দুর্গম চলাঞ্চল আলোকবালিতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলোকবালি এলাকার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), ছেলে ইকবাল মিয়া (১২) ও পাশের গ্রামের কাইয়ুম আলী (২২)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে নিহত কামাল তার স্ত্রী শরিফা, ছেলে ইকবাল ও কাইয়ুম আলীসহ বেশ কয়েকজন জমিতে ধান কাটছিল। সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় তারা ক্ষেতের পাশে একটি পলিথিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে শরিফা, কাইয়ুম ও কামাল সহ পাঁচ জন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম ,শরিফা ও ইকবাল মারা যান। আহত দুইজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, বজ্রপাতে তিনজন মারা গেছেন। আর আহতদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত