ভোট দিতে এসে মারা গেলেন ইউসুফ

আপডেট : ২১ মে ২০২৪, ০৬:৫০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ব্রেইন স্ট্রোক করে ইউসুফ মণ্ডল (৬২) নামে এক ভোটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মণ্ডল নবাবপুর ইউনিযনের চর দক্ষিণবাড়ি গ্রামের হানু মন্ডলের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী।

ভোটকেন্দ্রের ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ইউসুফ মণ্ডল। এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।

ইউসুফ মণ্ডলের বড় ভাই নওশের মণ্ডল জানান, তার ভাই কৃষি বিপণন অধিদপ্তরে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে তিনি ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি এনজিওতে এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকেন। বাড়িতে শুধু তিনি ও তার স্ত্রী থাকেন। সকালে তিনি ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রেই মারা যান।

জানা গেছে, এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে ২ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত