ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাশিয়ার সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে।
২৩ এপ্রিল উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেপ্তারের পর গত এক মাসে চতুর্থ শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা হিসেবে গ্রেপ্তার হলেন শামারিন।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানায় রুশ গণমাধ্যম দ্যা মস্কো টাইমস।
রুশ কর্মকর্তাদের তথ্যমতে, রাষ্ট্রীয় চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বেশ বড় পরিসরে ঘুষ গ্রহণের অভিযোগে রয়েছে শামারিনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেয়নি তারা।
এদিকে আদালতের বরাতে রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, দেশটির সামরিক আদালতে লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রাক বিচারে আটকে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
আদালতের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাস জানায়, "২২ মে, আদালত শামারিনকে দুই মাসের জন্য আটকে রাখার জন্য একটি প্রতিরোধমূলক ব্যবস্থা বেছে নিয়েছে।"
হেড অব জেনারেল স্টাফ বা রুশ সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের সহকারী ছিলেন শামারিন। গেরাসিমভের বিরুদ্ধে এখনো কোনো দুর্নীতির অভিযোগ না এলেও ইউক্রেন যুদ্ধে রুশ সামরিক বাহিনীর নাজুক অবস্থা নিয়ে সমালোচিত হয়েছেন তিনি।
২৩ এপ্রিল উপ-প্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভকে গ্রেপ্তারের পর গত এক মাসে চতুর্থ শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা হিসেবে গ্রেপ্তার হলেন শামারিন।
এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেড অব পার্সোনেল ইউরি কুজনেৎসভ, রুশ সেনাবাহিনীর ৫৮তম ব্যাটালিয়নের সাবেক কমান্ডার মেজর জেনারেল ইভান পোপভকেও গ্রেপ্তার করা হয়।
যুক্তরাজ্যে হঠাৎ কেন আগাম নির্বাচন?