ইরানে গেলেন শেহবাজ শরীফ, যে কথা হলো খামেনির সাথে

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:৪৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে সমবেদনা জানাতে ইরানে সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 

বুধবার (২২) বিকালে তেহরানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার প্রতিনিধি দল  ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে সাক্ষাৎ করেন।

এ সময় খামেনি পাকিস্তানকে ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক তেহরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

বৈঠকে খামেনি সাম্প্রতিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে পাকিস্তান সরকার ও জাতির সহানুভূতি প্রদর্শনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খামেনি বলেন, ইরানের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এই দেশটিকে সম্পূর্ণভাবে ভ্রাতৃত্ববোধের সাথে দেখি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উত্থান-পতন হয়েছে। আমরা বিশ্বাস করি পাকিস্তানের নতুন সরকার এই সম্পর্ককে নতুন করে উচ্চ শিখরে নিয়ে যাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত