বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্য নিহত হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়ন ৬ নম্বর ওর্য়াড শ্যারনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী। নিহতরা হলেন সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার পেন খুপ বমের ছেলে লাল নৌ বম (২০) ও বেথানি পাড়ার জারথাং বমের ছেলে ভান থাং পুই বম (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় যৌথবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। তারাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফ’র দুই সদস্য নিহত হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী বলেন, শ্যারনপাড়া থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বান্দরবান সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
৫ মিনিটের ব্যবধানে বিদ্যুৎস্পর্শে দুইজনের মৃত্যু