পাপুয়া নিউগিনির ছয় গ্রামে ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার সরকারি প্রচারমাধ্যম এবিসি। যদিও পাপুয়া নিউগিনি সরকারের পক্ষ থেকে এখনো প্রাণহানির সংখ্যা জানানো হয়নি।
জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, রাত ৩টার দিকে এঙ্গা রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটে। সেসময় বেশিরভাগ গ্রামবাসী ঘুমিয়ে ছিলেন।
রাজ্যের গভর্নর পিটার ইপাটাস বলেছেন, ছয়টির বেশি গ্রামে ভূমিধস হয়েছে। এতে মারাত্মক ক্ষতি হয়েছে। তিনি চিকিৎসক দল, সামরিক, পুলিশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছেন।
পাপুয়া নিউগিনি রেডক্রসের অন্তর্বতীকালীন মহাসচিব জ্যানেট ফিলমোন জানান, ভূমিধসের জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত এবং সেখানে জরুরি সেবা পৌঁছাতে দুই দিন লেগে যেতে পারে। রেডক্রস ধারণা করছে হতাহতের সংখ্যা ১০০ থেকে ৫০০ পর্যন্ত হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, স্থানীয়রা উদ্ধারকাজ চালাচ্ছে। যদিও এখনো ভূমিধসের কারণ জানা যায়নি।
রেডক্রস কর্মকর্তা ফিলমোন বলেন, ওই এলাকায় ভূমিকম্পের খবর পাওয়া যায়নি। তবে সেখানে সোনার খনি আছে। মানুষ হয়ত গ্রাম সংলগ্ন পাহাড়ে সোনার জন্য খোঁড়াখুঁড়ি করে থাকতে পারে। এছাড়া আরেকটি কারণ হতে পারে ভারী বৃষ্টি। বিষুবরেখার দক্ষিণের কাছে হওয়ায় ওই এলাকায় প্রায়ই ভারী বৃষ্টিপাত হয়।
কলকাতায় মেট্রোর সময় বাড়ছে, চলবে রাত ১১টা পর্যন্ত