জুলাই মাসে মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির বিয়ে। অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠান এবার দেশে নয়, হবে বিদেশের মাটিতে। ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন ইতালি। এ অনুষ্ঠানে গাইবেন শাকিরা। এছাড়াও রয়েছেন ডুয়া লিপা ও এ আর রহমান। কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিরা?
২৮ থেকে ৩০ তারিখ— এই তিন দিন ধরে প্রাক্-বিবাহ অনুষ্ঠান চলবে অনন্ত এবং রাধিকার। প্রায় ৬০০ জন অতিথিকে নিয়ে দক্ষিণ-ফ্রান্স থেকে পাড়ি দেবে বিলাসবহুল একটি জাহাজ। দীর্ঘ পথ অতিক্রম করে ইতালিতে ফিরবে। দক্ষিণ ফ্রান্সের যে ক্রুজে অনন্ত এবং রাধিকার প্রাক্-বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হবে, তা একটি ভাসমান প্রাসাদ।
যে কোনও বিলাসবহুল হোটেলকে টেক্কা দিতে পারে এই ক্রুজ। সেখানেই তিন দিন ব্যাপী অনুষ্ঠানের একটি দিনে গাইবেন শাকিরা। তার জন্যে তিনি নিচ্ছেন প্রায় ৭৫ কোটি রুপি। এমনিতে এই ধরনের অনুষ্ঠানে গাইতে ১০-১৫ কোটি নেন শাকিরা। তবে আম্বানিদের বিয়ে বলে কি পারিশ্রমিক খানিকটা বাড়ালেন, সেই নিয়ে জল্পনা!
ফ্রান্সের যে কোনও সাধারণ ক্রুজ়ে জনপ্রতি খরচ হয় ৪১ হাজার থেকে ৮৩ হাজার রুপি পর্যন্ত। কিন্তু আম্বানির কনিষ্ঠ পুত্রের প্রাক্-বিবাহ অনুষ্ঠানের জন্য যে ক্রুজ বুক করা হয়েছে তার মূল্য অনেক, এমনটাই শোনা যাচ্ছে।
কত টাকায় নিজের মাতৃত্বকালীন পোশাক বিক্রি করলেন দীপিকা? 