সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্য়া নিয়ে যখন টলিউডে আলোচনা তুঙ্গে ঠিক তখনই সোশ্যালে তার ফলোয়ার নিয়ে অন্যরকম অভিজ্ঞতার কথা জানালেন কিরণমালা খ্যাত অভিনেত্রী রুকমা রায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রুকমা দেখালেন তার অরিজিনাল ফেসবুকের তুলনায়, ভুয়ো ফেসবুক প্রোফাইলের ফলোয়ার সংখ্যা বেশি! আর তা নিয়ে বেশ হতাশ রুকমা। ভিডিওতে রুকমা বললেন, আমার আসল প্রোফাইলের ফলোয়ার মোট ৪৭ আর ভুয়া প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ১.৩ মিলিয়ান! সিটি গোল্ডের দিকে না গিয়ে, আসল সোনায় নজর দিন।
প্রসঙ্গত, বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রুকমা রায়। ‘লালকুঠি’, ‘দেশের মাটি’ থেকে শুরু করে ‘খড়কুটো’, ‘কিরণমালা’ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দর্শকদের মন কেড়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও পা রেখেছেন। হইচই-এর ‘নষ্টনীড়’-এ তার অভিনয় প্রশংসিত হয়েছে।
রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদী পোস্ট মুছে দিলেন মাধুরী