পশ্চিম তীরে গাড়িচাপায় ২ ইসরায়েলি সেনা নিহত

আপডেট : ৩০ মে ২০২৪, ০৮:১৯ পিএম

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি গাড়িচাপায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহতদের কেফির ব্রিগেডের সদস্য হিসাবে শনাক্ত করা হয়। বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানিয়েছে। 

হামলায় নিহতরা হলেন- সৈনিক এলিয়া হিলেল এবং ডিয়েগো শভিশা হারসাজ। তাদের দুজনের বয়সই ২০ বছর। 

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নাবলুস শহরের কাছে আওয়ার্তা চেকপয়েন্টে এ গাড়িচাপার ঘটনা ঘটে। গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাড়িচাপায় ইহুদিবাদী সেনা হত্যার ঘটনাকে বীরত্বপূর্ণ অভিযান বলে প্রশংসা করেছে। হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েলি শত্রুরা যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই গাড়িচাপার ঘটনা।

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় কমপক্ষে ৩৬ হাজার ১৭১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত