অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা ও আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি পাসপোর্টধারীদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালে। এরই প্রতিক্রিয়ায় নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ এড়িয়ে যেতে বলল তেল আবিব। রবিবার (০৩ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সুপারিশ করেছে। খবর রয়টার্সের।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সুপারিশে দ্বৈত নাগরিকত্বপ্রাপ্ত ইসরায়েলিরাও অন্তর্ভুক্ত রয়েছেন। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপ সফর এড়ানোর পাশাপাশি সেখানে যারা অবস্থান করছেন তাদের দেশটি ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ তারা যদি কোনো কারণে সঙ্কটে পড়েন আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।’
এর আগে মন্ত্রিসভার সুপারিশের পর মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজু এ সিদ্ধান্ত নেন বলে তার কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, মালদ্বীপে ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় আইন সংশোধন এবং বিষয়টি তদারকির জন্য একটি মন্ত্রিপরিষদ উপকমিটি গঠন করা হবে।
মালদ্বীপ সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে মোট ৫২৮ জন ইসরায়েলি নাগরিক মালদ্বীপ ভ্রমণ করেছেন, যা ২০২৩ সালের একই সময়ে ছিল চার হাজার ৬৪৪ জন।
আমিরাতে লাইসেন্স ছাড়া অনলাইনে কোরআন শিক্ষা নিষিদ্ধ
গাজায় আগ্রাসন, ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপে