চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার সান্তাহার জংশন স্টেশন ও আত্রাই স্টেশনের মাঝে বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটির যান্ত্রিকত্রুটির কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল উওরবঙ্গের সাথে ঢাকা, খুলনা ও রাজশাহী রেল যোগাযোগ। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের ‘ক’ বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সমস্যাজনিত কারণে বগিটিকে সেই স্থানে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য প্রায় তিন ঘণ্টা পর সান্তাহার থেকে বিকল্প ইঞ্চিন এসে উদ্ধার করে। এতে এই রুটে তিন ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল।
সান্তাহার জংশন স্টেশন মাস্টার হাবিবুর রহমান বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেয়েছিল। বিকল বগিটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কুকুরের আক্রমণে আহত মিমি
বাবা হয়েছেন বরুণ ধাওয়ান